২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় কালী প্রতিমা ভাংচুর, যুবক আটক

মাগুরা সদরে একটি কালী মন্দিরে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2016, 09:51 PM

Updated : 11 Oct 2022, 09:24 PM

মঙ্গলবার সন্ধ্যায় রামনগর ঠাকুরবাড়ি সার্বজনীন কালীমন্দিরে এ ঘটনা ঘটে বলে এলাকাবাসী জানিয়েছে।

ঘটনার সময় ইয়াসিন শেখ (৩৬) নামে এক যুবককে ধরে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

ইয়াসিন খুলনার রুপসা উপজেলার মৈশাখুর্নি এলাকার ইউসুফ শেখের ছেলে।

Image
পুলিশের হাতে আটক ইয়াসিন শেখ

পুলিশের হাতে আটক ইয়াসিন শেখ

মন্দিরের পুরোহিত  উৎপল চক্রবর্তী জানান, সন্ধ্যায় তার স্ত্রী শুক্লা চক্রবর্তী গিয়ে দেখতে পান এক ব্যক্তি মন্দিরের কালী প্রতিমা ভাংচুর করছে। এ সময় তিনি চিৎকার দিলে ওই ব্যক্তি তাকে মন্দিরের ত্রিশূল নিয়ে ধাওয়া করে।

“পরে এলাকাবাসী এসে তাকে আটক করে সদর থানা পুলিশে সোর্পদ করে।”

মাগুরার পুলিশ সুপার মুনিবুর রহমান বলেন, প্রতিমা ভাংচুরের ঘটনায় এলাকাবাসী ইয়াসিনকে আটক করে পুলিশে সোর্পদ করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ তাকে কিছুটা ‘মানসিক রোগী’ বলে হয়েছে।

“তবে তাকে দিয়ে কেউ এ কাজ করিয়েছে কিনা তা তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে যথাযথ আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।”

জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাসুদেব কুন্ডু রাতেই রামনগর ঠাকুরবাড়ী মন্দিরে গিয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলেছেন।

এ সময় সেখানে উপস্থিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিসহ অন্যদের সামনে এ ঘটনায় তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করে দোষী ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।