২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুপ্রবেশের চেষ্টা: রোহিঙ্গাদের ৪ নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি

কক্সবাজারের টেকনাফের নাফ নদীর সীমান্ত দিয়ে অনুপ্রবেশ চেষ্টার সময়বিজিবির বাধার মুখে মিয়ানমারের রোহিঙ্গা বহনকারীচারটি নৌকা ফিরে গেছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2016, 01:59 PM

Updated : 20 Aug 2022, 02:25 PM

মঙ্গলবার ভোরে নাফ নদীর তিনটি পয়েন্টের জলসীমার শূন্যরেখা থেকে তাদের ফেরত পাঠানো হয় বলে বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. আবু রাসেল সিদ্দিকী জানান।

গত ৯ অক্টোবর মিয়ানমারের সীমান্ত রক্ষাবাহিনীর তিনটি নিরাপত্তা চৌকিতে ‘বিচ্ছিন্নতাবাদীদের’ হামলা ঘটনার পর রাখাইন রাজ‌্যে দেশটির সেনা বাহিনীর অভিযানের মুখে রোহিঙ্গারা প্রায়ই নৌকায় করে পালিয়ে এসে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে।

প্রতিদিন রোহিঙ্গাবাহী নৌকা ফেরত পাঠাচ্ছে বিজিবি। তাপরও সীমান্ত বাহিনীকে ফাঁকি দিয়ে ঢুকে পড়ছে তারা।

আগুন দিয়ে ঘর পুড়িয়ে দেওয়ার পর রাখাইনে কীভাবে হত‌্যা-নির্যাতন-ধর্ষণ চলছে সেই বিবরণ সাংবাদিকদের সামনে তুলে ধরেছেন পালিয়েবাংলাদেশে আশ্রয় নেওয়া এসব রোহিঙ্গারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিজিবি এ কর্মকর্তা বলেন, “জাদিমুরা, লেদা ও ফুলের ডেইল পয়েন্ট দিয়ে রোহিঙ্গাদের বহনকারীচারটি নৌকা জলসীমার শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে বিজিবির টহল দল তাদের ফেরত পাঠায়।”

প্রতি নৌকায় ১০ থেকে ১২ জন করে অন্তত ৪০ জন রোহিঙ্গা ছিল বলে তিনি জানান।