২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে বাড়ি থেকে যুবকের লাশ উদ্ধার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

কেরানীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2016, 02:46 PM

Updated : 20 Aug 2022, 02:24 PM

সোমবার সকাল ১০টার দিকে চুঁনকুটিয়া বেগুনবাড়ি এলাকার নিজ বাড়িতে ৩৪ বছর বয়সী শামীম আহম্মেদের লাশ পাওয়া যায় বলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই মোজাম্মেল জানান।

শামীম ওই এলাকার আবুল হাসেমের ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসআই মোজাম্মেল বলেন, সকালে ঘরের ভেতর শামীমের লাশ দেখে তার পরিবারের সদস্যরা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

মোজাম্মেল বলেন,“নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত করা যাবে।”

এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।