২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনসিসি নির্বাচন: কাউন্সিলর পদে ৮ জনের মনোনয়নপত্র প্রত্যাহার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে আট জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2016, 04:48 PM

Updated : 20 Aug 2022, 02:24 PM

রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তারা মনোনয়নপত্র প্রত্যাহার করেন বলে রিটার্নিং কর্মকর্তা মো. নুরুজ্জামান তালুকদার জানান।  

এরা হলেন ১২ নম্বর ওয়ার্ডে মো. সেলিম খান, ৯ নম্বর ওয়ার্ডে বদিউজ্জামান, ১১ নম্বর ওয়ার্ডে মঞ্জুর হোসেন, ১৮ নম্বর ওয়ার্ডে রাজিবুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ডে গোলাম মোহাম্মদ কাউছার, ২৫ নম্বর ওয়ার্ডে সালাউদ্দিন, ৪ নম্বর ওয়ার্ডে নাজমুল হক ও সোহেল রানা।

নুরুজ্জামান জানান, নির্বাচনী আচরণবিধি ভঙ্গের ব্যাপারে মৌখিকভাবে সর্তক করা হয়েছে। সকল প্রার্থীকে আচরণবিধি মেনে চলতে লিখিতভাবে জানানো হয়েছে।

৫ ডিসেম্বর থেকে কেউ আইন ভঙ্গ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

গত ২৭ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপি দলীয়সহ আট জন, সাধারণ কাউন্সিলর পদে ১৬৬ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৭ জন মনোনয়নপত্র বৈধ হয়।