২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীপুরে সাবেক সেনা সদস্যের লাশ

গাজীপুরের শ্রীপুরে সাবেক এক সেনা সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2016, 05:50 PM

Updated : 20 Aug 2022, 02:23 PM

মৃত এমদাদুল হক (২২) উপজেলার তাতীসুতা গ্রামের শাহাবুদ্দিনের ছেলে। তিনি সেনাবাহিনীতে সৈনিক পদে কর্মরত ছিলেন।

শনিবার বাড়ির পাশের এক গাছে তার লাশটি পাওয়া যায় বলে শ্রীপুর থানার এসআই মো. নাজমুল হক জানান।  

গত কোরবানির ঈদের পর ইমদাদুল চাকরি ছেড়ে চলে আসেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। 

এসআই নাজমুল বলেন, স্থানীয়রা শনিবার সকালে বাড়ির পাশের কাঠাল গাছে এমদাদুলের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে যায়।

মৃত্যুর সঠিক কারণ জানাতে না পারলেও যুবক ইমদাদুল আত্মহত্যা করেছেন বলে ধারণা পুলিশের।