২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীর রেললাইনে অজ্ঞাতপরিচয় নারীর লাশ

গাজীপুরের টঙ্গী রেলওয়ে জংশন এলাকা থেকে ট্রেনে কাটা অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2016, 10:07 AM

Updated : 20 Aug 2022, 02:24 PM

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাইফুল ইসলাম জানান, শনিবার সকাল সাড়ে ৬টার দিকে জংশনের উত্তরের আউটার সিগন্যাল এলাকায় এক নারীর ছিন্ন-বিচ্ছিন্ন লাশ দেখতে পায় এলাকাবাসী।

তার বয়স আনুমানিক ৩৫ বছর। পরনে রয়েছে ছাপা কাপড়।

এসআই সাইফুল বলেন, রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।