২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুরাগে অজ্ঞাত পরিচয় শিশুর লাশ

গাজীপুরে তুরাগ নদী থেকে অজ্ঞাত পরিচয় এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2016, 08:22 PM

Updated : 20 Aug 2022, 02:22 PM

বৃহস্পতিবার বিকালে নদীর ইছর গুদারাঘাট এলাকায় লাশটি পাওয়া যায় বলে জয়দেবপুর থানার এসআই নুরুল ইসলাম জানান।

তিনি বলেন, বিকালে নদীতে শিশুর লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে লাশটি উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায়।

আনুমাণিক আড়াই বছরের ওই শিশুটির মৃত্যুর কারণ সর্ম্পকে কিছু জানাতে পারেন নি এসআই নুরুল ইসলাম।