ঝালকাঠিতে নারীর গলিত লাশ উদ্ধার
ঝালকাঠির কাঁঠালিয়ায় নদী থেকে এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে উপজেলার আমুয়া ফেরিঘাট এলাকার হলতা নদী থেকে তার লাশ উদ্ধার হয় বলে কাঁঠালিয়া থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান।
তবে ওই নারীর পরিচয় জানাতে পারেননি তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসআই সালাম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
