রাজশাহীতে ছুরিকাঘাতে বীমা কর্মচারী নিহত
রাজশাহী নগরীতে ছুরিকাঘাতে জীবনবীমা করপোরেশনের এক কর্মচারী নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে বুলনপুর মন্দিরের পাশে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত রাসেল হোসেন (১৯) জীবনবীমা করপোরেশনের সিঅ্যান্ডবি মোড়ের কার্যালয়ে কর্মরত ছিলেন।
এ ঘটনায় সাকিল (১৮) নামের এক যুবককে আটক করা হয়েছে বলে জানান রাজপাড়া থানার ওসি আমান উল্লাহ।
ওসি জানান, বুলনপুর এলাকার লাল মিয়ার ছেলে হৃদয় ও মোজ্জাম্মেলের ছেলে মুন্নার সঙ্গে রাসেলের পূর্বশত্রুতা ছিল। এর জের ধরে বেলা দেড়টার দিকে বুলনপুর মন্দিরের সামনে রাসেলকে একা পেয়ে মুন্না ও হৃদয় মিলে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
“স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
