২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাক্ষর জাল করে চাল আত্মসাৎ: প্রকল্প কর্মকর্তা কারাগারে

কুষ্টিয়া সদর উপজেলায় স্বাক্ষর জাল করে চাল আত্মসাতের মামলায় এক প্রকল্প কমর্কতাকে কারাগারে পাঠিয়েছে আদালত।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2016, 05:00 PM

Updated : 20 Aug 2022, 02:22 PM

মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. বারেকুজ্জামান তাকে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

আসামি তপন কুমার ঘোষ বর্তমানে পটুয়াখালীর রাঙাবালী উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে কর্মরত।

দুর্নীতি দমন কমিশন (দুদকের) প্রসিকিউটর আমিরুল ইসলাম জানান, ২০১৪ সালে সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন তপন কুমার ঘোষ। ওই সময় টিআর ও কাবিখার ২০টি প্রকল্পের বরাদ্দ ১০০ মেট্রিক টন চালের সম পরিমাণ মূল্য ৩৩ লাখ ৮০ হাজার ৫০০ টাকা প্রকল্প সংশ্লিষ্টদের স্বাক্ষর জাল করে আত্মসাৎ করেন।

“এ ঘটনায় মামলা করে দুদক। মঙ্গলবার ওই মামলায় আদালতে হাজির হয়ে জামিন চান তপন কুমার। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।”