২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আড়াইহাজারে গণপিটুনিতে ডাকাত নিহত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গণপিটুনিতে এক ডাকাতের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2016, 03:10 PM

Updated : 20 Aug 2022, 02:22 PM

নিহত মোমেন মিয়া (৩৫) উপজেলার মাহমুদপুর ইউনিয়নের জোকারদিয়া গ্রামের আবু ছিদ্দিকের ছেলে।

সোমবার গভীর রাতে তার লাশ উদ্ধার করা হয় বলে আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন জানিয়েছেন।

ওসি বলেন, ১৪-১৫ জনের একটি ডাকাতদল মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী বালিয়াপাড়া এলাকার ফালু মিয়ার বাড়িতে হানা দেয়।

তারা টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যাওয়ার সময় বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসীর প্রতিরোধের মুখে পড়ে।

“এক পর‌্যায়ে কল্যান্দী ও রঘুনাথপুর এলাকার মাঝামাঝি চক এলাকায় ডাকাত মোমেনকে ধরে স্থানীয়রা পিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। বাকি ডাকাতরা পালিয়েছে।”  

ডাকাতদল প্রথমে কল্যান্দী উত্তরপাড়া গ্রামের সুরুজ মিয়ার বাড়িতে হানা দেয় বলে স্থানীয়দের ভাষ্য। বাড়ির লোকজনের চিৎকারে সেখান থেকে পালিয়ে পরে ডাকাতরা ফালু মিয়ার বাড়িতে চড়াও হয়।

মুখোশ পরা ডাকাতরা ঘরের টিনের বেড়া কেটে নগদ ৪ লাখ টাকা ও ৬ ভরি ওজনের স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে বলে ফালু মিয়া অভিযোগ করেছেন।

ওসি সাখাওয়াত বলেন, এ ঘটনায় ডাকাতি ও হত্যার আলাদা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

“পালিয়ে যাওয়া ডাকাতদের ধরতে অভিযান শুরু হয়েছে।”