শাবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতকে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় ফল প্রকাশ করা হয় বলে ভর্তি কমিটির সদস্য সচিব এ এইচ এম বেলায়েত হোসেন জানান।
তিনি বলেন, যে কেউ www.sust.edu/admission ওয়েবসাইটে ভিজিট করে ফলাফল জানতে পারবে। এছাড়া যেকোনো মোবাইল ফোন থেকে SUST< space >RESULT< space >Exam-Roll লিখে ১৬২৪২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফলাফল জানা যাবে।
ভর্তি সংক্রান্ত অন্যান্য যাবতীয় তথ্য জানার জন্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট (www.sust.edu ) ভিজিট করে অথবা ০১৫৫৫৫৫৫০০১-৪ হটলাইনে যোগাযোগ করে জানা যাবে বলে তিনি জানান।
