২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনের দস্যু খোকাবাবু বাহিনীর আত্মসমর্পণ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেছেন সুন্দরবনের দস্যু খোকাবাবু বাহিনীর প্রধানসহ ১২ সদস্য।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2016, 01:49 PM

Updated : 11 Oct 2022, 09:23 PM

সোমবার বরিশাল নগরীর রূপাতলীতে র‌্যাব-৮ এর সদর দপ্তরে এক অনুষ্ঠানে তারা আত্মসমর্পণ করেন বলে র‌্যাব-৮ এর উপ পরিচালক মেজর আদনান কবির জানান।

এরা হলেন বাহিনী প্রধান মো. কবিরুল ইসলাম ওরফে খোকাবাবু (৩৩), আমিনুল ইসলাম (৩২), শাহজাহান গাজী (৩০), আব্দুল আজিজ (৪৪),  মিজানুর রহমান (৩৬), রবিউল ইসলাম (২৫), ওসমান গনি (৩৩), রফিকুল গাজী (৩৩), ইয়াছিন আলী গাজী (২৫), মহিদুল ইসলাম (৩৩), মজিবর রহমান (৩৮) ও মো. কালাম (৩৫)।

এ সময় তারা ছয়টি বিদেশি একনালা বন্দুক, চারটি বিদেশি দোনালা বন্দুক, একটি এয়ার রাইফেল, ছয়টি সাটারগান, একটি এয়ারগান, দুটি ওয়ান শুটার গান ও একটি কাটা রাইফেলসহ ২২টি আগ্নেয়াস্ত্র এবং এক হাজার ৯ রাউন্ড গুলি জমা দিয়েছে বলে জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেউ স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে তাদের আইনী সহায়তা দেওয়া হবে। তাদের স্বাভাবিক জীবনের নিশ্চয়তা দেওয়া হবে।

প্রধানমন্ত্রী আত্মসমর্পণকারী দস্যুদের পুনর্বাসনে উদ্যোগ নিয়েছেন এবং তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা চলছে বলেও জানান তিনি।

কোনো দস্যু বাহিনীকে ছাড় দেওয়া হবে না বলে জানান অনুষ্ঠানে উপস্থিত র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ, বরিশাল-২ আসনের সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস, র‌্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইফতেখারুল মাবুদ প্রমুখ।