বাগেরহাটে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা
বাগেরহাটের কচুয়ায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার ধোপাখালি ইউনিয়নের পিপুলজুড়ি গ্রামের একটি খাল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে কচুয়া থানার ওসি কবীরুল ইসলাম মোল্লা জানান।
নিহত বিশ্বম্বর রায় (৪৫) মংলা উপজেলার চোপড়া গ্রামের প্রয়াত নীলম্বর রায়ের ছেলে।
ওসি কবীরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ধোপাখালী ইউনিয়নের চেয়ারম্যান মকবুল হোসেনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ খাল থেকে ভাসমান লাশটি উদ্ধার করে। পরে তার সঙ্গে পাওয়া মোবাইল ফোনের কললিস্টে থাকা নম্বরে ফোন করে তার পরিচয় জানতে পারে পুলিশ।
তিনি বলেন, “বিশ্বম্বরের মাথায় ধারালো অস্ত্রের কোপ রয়েছে। রোববার রাতের কোনো এক সময়ে তাকে হত্যা পর খালে লাশ ভাসিয়ে দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
