২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে নারী কয়েদির মৃত্যু

রাজশাহীর কেন্দ্রীয় কারাগারের এক নারী কয়েদি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2016, 05:49 PM

Updated : 20 Aug 2022, 02:21 PM

রোববার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে তার মৃত্যু হয় বলে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম জানান।

মৃত গোলেনুর বেগম (৪০) নগরীর মতিহার থানার নতুন নিচপাড়া এলাকার শরীফুল ইসলামের স্ত্রী।মাদক মামলায় ছয় মাসের দণ্ডপ্রাপ্ত ছিলেন তিনি।

শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২৩ নভেম্বর কারাগারে অসুস্থ্ হয়ে পড়লে গোলেনুরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন।

দুপুরে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান তিনি।