যশোরে গুলিতে যুবক নিহত
যশোরে ‘প্রতিপক্ষের’ গুলিতে এক যুবক নিহত হয়েছেন।
নিহত সুমন হোসেন (২০) শহরের বারান্দীপাড়ার আব্দুল হানিফ বিশ্বাসের ছেলে।
শনিবার সন্ধ্যায় খালধার রোডের কদমতলায় এ ঘটনা ঘটে বলে কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন জানান।
তিনি বলেন, “এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে খালধার রোডে প্রতিপক্ষের গুলিতে সুমন নামে ওই যুবক আহত হন। পরে যশোর হাসপাতালে তার মৃত্যু হয়।”
তবে প্রতিপক্ষের কারো নাম জানাতে পারেন নি ওসি ইলিয়াস।
