২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে বন্ধুদের ছুরিকাঘাতে তরুণ নিহত

ময়মনসিংহ শহরে বন্ধুদের ছুরিকাঘাতে এক তরুণের মৃত্যু হয়েছে; এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2016, 12:51 PM

Updated : 20 Aug 2022, 02:20 PM

নিহত মেহেদি হাসান রবিন (২৫) সদর উপজেলার চুরখাই জামতলার মোস্তফা কামালের ছেলে।

কোতোয়ালি মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, শুক্রবার রাত ৯টার দিকে শহরের ত্রিশাল বাসস্ট্যান্ড সংলগ্ন হোমিওপ্যাথি মেডিকেল কলেজের ভেতরে রব্নিসহ পাঁচ বন্ধু মাদক সেবন করছিলেন।

“একপর্যায়ে তারা বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। পরে চার বন্ধু তাকে চাকু দিয়ে বুকে-পিঠে আঘাত করে পালিয়ে যায়। চিৎকার শুনে স্থানীয়রা গিয়ে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

ঘটনার পর পুলিশ জীবন (২৬) নামে রবিনের এক বন্ধুকে আটক করেছে বলে জানান ওসি কামরুল।

রবিন বেকার ছিলেন বলেও জানান ওসি।