২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে অস্ত্রসহ ‘ডাকাত’ গ্রেপ্তার

হবিগঞ্জে ‘ডাকাতির প্রস্তুতির’ সময় অস্ত্রসহ ডাকাতি মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2016, 05:19 PM

Updated : 20 Aug 2022, 02:20 PM

শুক্রবার ভোরে শহরতলীর হরিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি ইয়াছিনুল হক জানান।

গ্রেপ্তারকৃত লুলু মিয়া ওরফে সেলিম মিয়া (৩৫) নবীগঞ্জ উপজেলার বনগাও গ্রামের ছান্দ উল্লাহর ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি ইয়াছিনুল বলেন, খোয়াই নদীর স্লুইচ গেইট এলাকায় একদল ‘ডাকাত’ ডাকাতির পরিকল্পনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ। এ সময় ‘ডাকাতরা’ পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে।

“এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে গোলাগুলিতে পুলিশের তিন সদস্য আহত হন। গোলাগুলি থামার পর পাইপগান ও ডাকাতির সরঞ্জামসহ সেলিমকে গ্রেপ্তার করে পুলিশ।”

সেলিমের বিরুদ্ধে পাঁচটি ডাকাতি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে ওসি জানান।

আহত পুলিশ সদস্যরা হলেন এসআই আব্দুল্লাহ আল জাহিদ, এসআই রাকিবুল হাসান ও কনস্টেবল ইয়াসির। তাদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান ওসি ইয়াছিনুল।