০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

তানোরে ক্ষেতে দিনমজুরের লাশ

রাজশাহীর তানোর উপজেলায় একটি ক্ষেত থেকে এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2016, 05:06 PM

Updated : 20 Aug 2022, 02:20 PM

শুক্রবার সকালে হরিশপুর গ্রামে শহীদুল ইসলামের (৩৫) লাশ পাওয়া যায় বলে তানোর থানার ওসি মীর্জা আবদুস সালাম জানান। 

শহীদুল বহরইল গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়রা গ্রামের মাঠের একটি গভীর নলকূপের পাশে ক্ষেতের মধ্যে শহীদুলের লাশ দেখে থানায় খবর দেয়।

পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের শরীরে একাধিক কোপের ও মাথায় লাঠির আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান ওসি।

বৃহস্পতিবার রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে, বলেন ওসি।