২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ধরে বিয়ে দেওয়া সেই এসআই বরখাস্ত

চাঁদপুরে স্থানীয় এক বিধবার সঙ্গে জোর করে বিয়ে দেওয়া এসআই মনিরুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2016, 05:45 PM

Updated : 12 Apr 2022, 03:21 AM

মঙ্গলবার সকালে হাইমচর থানায় তার বরখাস্তের বার্তা পৌঁছলে তাকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয় বলে জানান ওসি সৈয়দ মাহবুবুর রহমান।

এসআই মনিরুল হাইমচর উপজেলার ঈশানবালা বাহেরচর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।

উপজেলার নীলকমল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের এক বিধবা নারীর সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় ধরার অভিযোগ তুলে রোববার এসআই মনিরুলের সঙ্গে ওই নারীকে বিয়ে দেয় স্থানীয়রা।

ওসি মাহবুবুর বলেন, ওই ঘটনায় পুলিশ সুপার শামসুন্নাহার তাকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন।

তাছাড়া হাইমচর থানার পক্ষ থেকে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।