২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত: স্টেশন মাস্টার বরখাস্ত

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ১০ ঘণ্টা পরও উত্তর-পশ্চিমের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ শুরু হয়নি।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2016, 11:07 PM

Updated : 11 Oct 2022, 09:21 PM

পুরনো খবর:

ট্রেন লাইনচ্যুত, বঙ্গবন্ধু সেতুতে রেল বন্ধ

রোববার রাত সাড়ে ১০টার দিকে পশ্চিমাঞ্চল রেলওয়ের পরিবহন কর্মকর্তা শওকত জামিল এ কথা জানিয়েছেন।

রোববার বেলা সোয়া১১টায় সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইকোপার্ক এলাকায় একটি মালবাহী ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে উত্তর-পশ্চিমের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

শওকত জামিল বলেন, “রাত ১০টা পর্যন্ত লাইনচ্যুত ট্রেনের পাঁচটি বগি উদ্ধার হয়েছে।  আরেক বগি ও ইঞ্জিন উদ্ধার করা এখনও সম্ভব হয়নি। রাত ১টা পর লাইন সচল করা যাবে বলে আশা করছি।”

দায়িত্বে অবহেলার অভিযোগে সয়দাবাদ রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল গফুরকে বরখাস্ত করা হয়ছে বলে জানিয়েছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহা-ব্যবস্থাপক খায়রুল আলম।

লাইনচ্যুতির ঘটনা তদন্তে পরিবহন কর্মকর্তা শওকত জামিলেকে প্রধান করে চার সদস্যের কমিটি করা হয়েছে।যাদের ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহা-ব্যবস্থাপক।

কমিটির অন্য সদস্যরা হলেন, ডিভিশনাল মেকানিকাল ইঞ্জিনিয়ার এ.বি.এম কামরুজ্জামান, ডিভিশনাল সিগন্যাল অ্যান্ড টেলিকম ইঞ্জিনিয়ার আবু হেনা মোস্তফা আলম ও বিভাগীয় প্রকৌশলী-২ আসাদুল হক।