দলিল জালিয়াতির অভিযোগে সার্ভেয়ার গ্রেপ্তার
দলিল জালিয়াতির অভিযোগে মেহেরপুর সদর ভূমি কার্যালয়ের সার্ভেয়ার আব্দুল মজিদকে গ্রেপ্তার করেছে দুদক।
রোববার দুপুরে উপজেলার আমঝুপি গ্রাম থেকে তাকে আটক করা হয় বলে দুদক কুষ্টিয়া সমন্বিত অঞ্চলের উপ-পরিচালক আব্দুল গাফ্ফার জানান।
তিনি বলেন, জাল দলিল তৈরি করে সরকারি ১৮টি সম্পত্তি অন্যের নাম করে দেওয়ার অভিযোগে ২০১১ সালে মজিদের বিরুদ্ধে মামলা করে দুদক। ওই মামলায় তাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
