চিকিৎসায় অবহেলায় হাসপাতাল মালিককে লাখ টাকা জরিমানা
চিকিৎসায় অবহেলা করায় গাজীপুরের শ্রীপুরে একটি বেসরকারি হাসপাতালকে এক লাখ টাকা জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল আউয়াল এ দণ্ড দেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সম্প্রতি কুলসুমা (২০) নামে এক গৃহবধূ তার চিকিৎসায় মাদার্স কেয়ার জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ অবহেলা করেন বলে অভিযোগ করেন। শনিবার বিষয়টির প্রমাণ মেলায় হাসপাতালের মালিক ডা. জহিরুন্নেছা রেনুকে এক লাখ টাকা জরিমানা করা হয়।”
একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাসপাতালে বহির্বিভাগ ছাড়া অন্য কোথাও রোগি না করার আদেশ দেওয়া হয়েছে বলে জানান ইউএনও আউয়াল।
