সাতক্ষীরায় তরুণের লাশ
সাতক্ষীরা সদর উপজেলায় এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার পাঁচরকি গ্রামের বড়বাগান থেকে বৃহস্পতিবার সকালে লাশটি উদ্ধার করা হয় বলে জানান সদর থানার এসআই মো. আসাদুজ্জামান।
নিহত তরিকুল ইসলাম (৩০) সদর উপজেলার রেউই গ্রামের আমজাদ আলীর ছেলে।
এসআই আসাদুজ্জামান বলেন, সকালে তরিকুলের লাশ পড়ে থাকতে দেখে গ্রামবাসী পুলিশে খবর দেয়। তার দেহে কোনো আঘাতের চিহ্ণ পাওয়া যায়নি। মৃত্যুর পর তাকে নিকটস্থ কোনো জায়গা থেকে টেনে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
লাশের পাশে একটি মোবাইল ফোন পড়ে ছিল বলে জানান এসআই আসাদুজ্জামান।
লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
