২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ৮০ মণ জাটকাসহ একজন আটক

বরিশাল নগরীর রূপাতলী বাসস্ট্যান্ড থেকে ৮০ মণ জাটকাসহ একজনকে আটক করেছে র‌্যাব।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2016, 01:58 PM

Updated : 20 Aug 2022, 02:15 PM

শহিদুল ইসলাম নামে এই ব্যক্তিকে মঙ্গলবার গভীর রাতে আটক করা হয় বলে জানান বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা বিমল চন্দ্র দাস।

আটক শহিদুল বরগুনা জেলার পাথরঘাটার চরদোয়ানি গ্রামের বাসিন্দা।

মৎস্য কর্মকর্তা বিমল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার রাতে বরগুনা থেকে ঢাকাগামী একটি বাস রূপাতলী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে র‌্যাব তল্লাশি চালায়। এ সময় বাস থেকে ৮০ মণ জাটকাসহ শহিদুলকে আটক করা হয়।

“বুধবার বেলা ১১টায় তাকে ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হলে বিচারক সহকারী ভূমি কমিশনার নাজমুল হুসেইন তাকে দেড় বছরের কারাদণ্ডাদেশসহ পাঁচ হাজার টাকা জরিমানা করেন।”