২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৩

পুলিশের ওপর হামলা ও হত্যা চেষ্টার পৃথক দুটি মামলায় মাগুরায় ছাত্রলীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2016, 11:32 PM

Updated : 20 Aug 2022, 02:14 PM

এরা হলেন জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রতন, সাদ্দাম ও স্বাক্ষর।

মঙ্গলবার রাতে মাগুরা শহরের ঢাকা রোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সুপার মুনিবুর রহমান জানান।

তিনি বলেন, গ্রেপ্তারদের নামে মাগুরা সদর থানায় ২০১৩ সালে পুলিশের উপর হামলা ও হত্যা চেষ্টার ঘটনায় দুটি পৃথক মামলা রয়েছে।