২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে মাছের ঘেরে যুবকের লাশ

যশোরে মাছের ঘের থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2016, 11:22 PM

Updated : 20 Aug 2022, 02:14 PM

মঙ্গলবার বিকালে মণিরামপুর উপজেলার ডাঙ্গা মহিষদিয়ার লাশটি পাওয়া যায় বলে কোতোয়ালি থানার এসআই শরিফুল ইসলাম জানান।

মৃত সুমন বিশ্বাসের (২৮) সদর উপজেলার কিসমত রাজাপুরের বাসিন্দা।

এসআই শরিফুল জানান, চলতি বছরের এপ্রিল মাসে নিখোঁজ হন সুমন। এরপর ৫ মে তার পরিবার থানায় একটি মামলা করে।

“মামলার সূত্র ধরে মণিরামপুরের ডাঙ্গা মহিষদিয়া গ্রামের বিপ্লবকে আটক করা হয়। তার স্বীকারোক্তিতে মঙ্গলবার মাছের ঘের থেকে সুমনের লাশ উদ্ধার করা হয়।”