রাজশাহীতে ২ স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ
রাজশাহীতে দুই স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় নগরীর শাহপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে মতিহার থানার ওসি হুমায়ন কবির জানান।
সম্পা ও বর্ণা নামে ওই দুজন নগরীর বেলঘরিয়া আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।
ওসি হুমায়ন বলেন, “মঙ্গলবার বিকালে দুই বান্ধবী স্থানীয় একটি কোচিং সেন্টার থেকে বাড়িতে ফিরে। পরে সম্পার বাড়িতে আসে বর্ণা। সন্ধ্যার স্থানীয়দের দেওয়া খবরে দুজনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।”
ওই ঘর থেকে একটি সুইসাইড নোট পাওয়া গেছে। তবে তাতে কি লেখা রয়েছে তা জানান নি ওসি।
