শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
ঝিনাইদহ সদরে স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে এক প্রাইভেট শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ইমারুল ইসলাম উপজেলার কুঠিদুর্গাপুর গ্রামের আব্দুল গফুর মণ্ডলের ছেলে।
মঙ্গলবার সন্ধ্যায় কুঠিদুর্গাপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে সদর থানার ওসি হরেন্দ্র নাথ সরকার জানান।
তিনি বলেন, পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ওই মেয়েটি ইমারুলের কাছে প্রাইভেটে পড়তো। এ সুযোগে ওই ছাত্রীকে বিভিন্ন সময় ইমারুল শ্লীলতাহানি করেছে- এ অভিযোগে মামলার পর তাকে গ্রেপ্তার করা হয়।
