২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতালের লিফট ছিঁড়ে ১০ শিক্ষার্থী আহত

রাজশাহী নগরীতে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের লিফট ছিঁড়ে পড়ে ১০ মেডিকেল শিক্ষার্থী আহত হয়েছেন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2016, 06:24 PM

Updated : 20 Aug 2022, 02:14 PM

মঙ্গলবার দুপুরে এ ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের মানবসম্পদ কর্মকর্তা জাহিদ হাসান জানান, বেলা ১২টার দিকে হাসপাতালের পঞ্চম তলায় ক্লাশ করার জন্য এমবিবিএসের ১২/১৩ জন শিক্ষার্থী লিফটে ওঠেন। দুই তলা পার হওয়ার পর লিফটি ছিঁড়ে মাটিতে পড়ে যায়।

১০ জন শিক্ষার্থীর কেউ হাতে বা পায়ে ব্যথা পেলেও কারও আঘাত গুরুতর নয় বলে জানান তিনি।

জাহিদ হাসান বলেন, লিফটের ধারণক্ষমতা আট জনের। কিন্তু একই ব্যাচের শিক্ষার্থী হওয়ায় সবাই তাড়াহুড়ো করে লিফটে উঠে গিয়েছিলেন। ফলে এই দুর্ঘটনা ঘটে, বলেন তিনি।