ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তার ছোট ভাই।
সোমবার সন্ধ্যায় শহরের পৈরতলা দাড়িয়াপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে সদর থানার উপপরিদর্শক সোহাগ রানা জানান।
নিহত জহিরুল হক শহরের জগতবাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী ছিলেন। তার বাড়ি সদর উপজেলার পয়াগ গ্রামে।
আহত কবির হোসেনকে কুমিল্লা সদর হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।
উপপরিদর্শক সোহাগ বলেন, সন্ধ্যা ৭টার দিকে দোকান বন্ধ করে ভাইকে নিয়ে বাড়ি যাচ্ছিলেন জহিরুল। পথে পৈরতলা দাড়িয়াপুর এলাকায় একদল সন্ত্রাসী তাদের ওপর হামলা চালিয়ে দুই ভাইকে গুরুতর আহত করে।
“আশঙ্কাজনক অবস্থায় তাদের জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জহিরুলকে মৃত ঘোষণা করেন।”
পয়াগ গ্রামের সিরাজ মেম্বার ও বসু মিয়ার পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জেরে সিরাজের সমর্থক জহিরুলের ওপর হামলা এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা উপপরিদর্শক সোহাগ রানার।
