২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে ৭০ মণ জাটকা আটক, পাঁচজনকে জরিমানা

পিরোজপুরে ৭০ মণ জাটকাসহ পাঁচ মাছ বিক্রেতাকে আটকের পর ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2016, 12:17 PM

Updated : 20 Aug 2022, 02:14 PM

পাড়েরহাট মৎস্যবাদুরায় সোমবার সকাল সাড়ে ৮টার দিকে অভিযান চালানো হয় বলে জানান সদর উপজেলা মৎস্য কর্মকর্তা তপন কুমার বেপারী।

তিনি বলেন, র‌্যাবের সহযোগিতায় জেলা মৎস্য অধিদপ্তর অভিযান চালিয়ে ৭০ মণ জাটকাসহ পাঁচ মাছ বিক্রেতাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাব্বির আহম্মেদ আকুঞ্জি প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেন।

সব জাটকা বন্দরের বিভিন্ন মাদ্রাসায় দান করা হয়েছে বলে জানান মৎস্য কর্মকর্তা তপন কুমার।