২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে ওষুধ বিক্রেতার ঝুলন্ত লাশ

গাজীপুরের টঙ্গী এলাকা থেকে এক ওষুধ বিক্রেতার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2016, 11:32 AM

Updated : 20 Aug 2022, 02:14 PM

টঙ্গী থানার এসআই মো. জহুরুল ইসলাম জানান, রোববার রাত ১২টার দিকে খৈরতুল পশ্চিমপাড়া এলাকার একটি বাড়ির দরজা ভেঙে লাশ উদ্ধার করা হয়।

নিহত রাজু বর্মণ (২৭) ঢাকার কেরানীগঞ্জের মান্দাইল এলাকার বিপ্লব বর্মণের ছেলে। তিনি মাকে নিয়ে ওই এলাকার আবুল হোসেনের বাড়িতে ভাড়া বাসায় থেকে ওষুধের দোকান চালাতেন।

পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে এসআই জহুরুল বলেন, রাত ১১টার দিকে রাজুর মা তার সঙ্গে কথা বলতে গিয়ে ঘরের দরজা বন্ধ দেখতে পান। ডাকাডাকি করে সাড়া না পেয়ে খোলা জানালা দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত লাশ দেখতে পান।

রাজু ঋণ পরিশোধ করতে না পেরে মানসিক চাপে ছিলেন বলে মায়ের বরাত দিয়ে জানিয়েছেন এসআই জহুরুল।

লাশটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।