২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাউদকান্দিতে টেটাবিদ্ধ করে যুবককে হত্যা

কুমিল্লার দাউদকান্দিতে টেটাবিদ্ধ করে এক দলিল লেখককে হত্যা করেছে অজ্ঞাতরা।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2016, 10:51 PM

Updated : 20 Aug 2022, 02:13 PM

নিহত জাকির হোসেন (৩৫) উপজেলায় গোয়ালমারী ইউনিয়নের ডুনে নরদ্দী গ্রামের প্রয়াত সিরাজ মিয়ার ছেলে।

রোববার রাত সাড়ে ৭টার দিকে ডুনে নরদ্দী গ্রামে এ ঘটনা ঘটে বলে দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান।

তিনি বলেন, রাতে গ্রামের একটি রাস্তার ওপর থেকে জাকিরকে টেটাবিদ্ধ অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে গৌরীপুর হাসপাতালে নিয়ে আসে। এ সময় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।     

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি ছালাম।

পূর্ব শক্রতা থেকে এ হত্যাকাণ্ড বলে দাবি করেছেন নিহতের চাচাত ভাই মো স্বপন মিয়া। তবে এ ঘটনায় কারো নাম প্রকাশ করেনি তিনি।