২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ২ আ. লীগ নেতাকে পিটিয়ে জখম

রাজশাহীর বাগমারায় ইউনিয়ন পর্যায়ের দুই আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে জখম করছে একদল যুবক।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2016, 10:20 PM

Updated : 20 Aug 2022, 02:12 PM

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার তাহেরপুর পৌরসভার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে বলে তাহেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শাহীন দেওয়ান জানান।

আহত জাহেদুল ইসলাম (৫৫) ও আব্দুর রাজ্জাক স্বপনকে (৪৫) রাজশাহী মেডিকলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদের মধ্যে জাহেদুল উপজেলার গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং স্বপন একই ইউনিয়ন কৃষক লীগের সাবেক সভাপতি।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই শাহীন বলেন, পুরাতন বাসস্ট্যান্ডের একটি ওষুধের দোকানে বসেছিলেন জাহেদুল ও স্বপন।এ সময় একদল যুবক এসে তাদের লোহার রড দিয়ে পিটিয়ে জখম করে পালিয়ে যায়।