২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বাসের ধাক্কায় ৪ জেএসসি পরীক্ষার্থী আহত

গাজীপুরে বাসের ধাক্কায় অটোরিকশা আরোহী চার জেএসসি পরীক্ষার্থী আহত হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2016, 04:17 PM

Updated : 20 Aug 2022, 02:12 PM

বৃহস্পতিবার দুপুরে বোর্ডবাজার তারগাছ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. আল মামুন জানান।

আহতরা হলেন বাড়িগাছা এলাকার রুবাইয়া আক্তার, রানী দাস, শ্রাবন্তী রানী ও তনিমা। স্থানীয় গাছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সার্জেন্ট মো.আল মামুন বলেন, পরীক্ষা দিয়ে ওই চার ছাত্রী একটি অটোরিকশা করে বাড়ি ফিরছিলেন। পথে একটি বাস অটোরিকশায় ধাক্কা দিলে ওই চার ছাত্রী আহত হন।

“এ ঘটনার পর স্থানীয়রা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।”

খবর পেয়ে হাইওয়ে পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দিলে ২০ মিনিট পর যান চলাচল শুরু হয় বলে জানান তিনি।

দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে বলে মামুন জানান।