শাহজালালে ভর্তিপরীক্ষার আবেদনের সময় শেষ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তিপরীক্ষার আবেদনের শেষ দিন বৃহস্পতিবার।
ভর্তি কমিটির সদস্যসচিব এএইচএম বেলায়েত হোসাইন জানান, গত ১৬ অক্টোবর শুরু হওয়া আবেদন ফরম গ্রহণ ও জমা দেওয়ার শেষ দিন বৃহস্পতিবার।
এ বছর বুধবার পর্যন্ত মোট ৪১ হাজার ৫৭০ জন শিক্ষার্থী আবেদন করেছে বলে তিনি জানান।
তিনি বলেন, এ-ওয়ান ইউনিটে আবেদন করেছে ১৪ হাজার ৭০০ ভর্তিপ্রার্থী। বি-ওয়ান ইউনিটে ২৫ হাজার ৭০ এবং বি-টু ইউনিটে ১৮০০ প্রার্থী আবেদন করেছে।
আগামী ২৬ নভেম্বর ভর্তিপরীক্ষা হওয়ার কথা রয়েছে বলে তিনি জানান।
ভর্তি সংক্রান্ত যেকোনো বিষয়ে ০১৫৫৫-৫৫৫০০১ নম্বরে ফোন করে এবং ওয়েবসাইটে (www.sust.edu) থেকে জানা যাবে।
