২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছয় বাংলাদেশিকে নিয়ে গেছে মিয়ানমারের বিজিপি

সাগরে মাছ ধরতে যাওয়া কক্সবাজারের সেন্টমার্টিনের ছয় জেলেকে নৌকাসহ নিয়ে গেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2016, 09:06 PM

Updated : 20 Aug 2022, 02:11 PM

বুধবার দুপুর সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে কোস্টগার্ড টেকনাফ স্টেশনের কমান্ডার নাফিউর রহমান জানান।

এরা হলেন, নৌকাটির মাঝি আব্দুল হামিদ ও  ফজল আহমদ, মোহাম্মদ হাশিম, মোহাম্মদ সাদ্দাম, মোহাম্মদ হোসাইন, রশিদ উল্লাহ। তাদের বাড়ি সেন্টমার্টিনে।

কমান্ডার নাফিউর বলেন, বুধবার একটি নৌকা নিয়ে সাগরে মাছ ধরতে যান জেলেরা। এক পর্যায়ে মিয়ানমারের সমুদ্র সীমায় প্রবেশ করলে তাদের ধরে নিয়ে যায় বিজিপি। 

বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন ও বিজিবি অবহিত করা হয়েছে বলে জানান তিনি।

বিজিবির টেকনাফ ২ নম্বর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ বলেন, “ ঘটনাটি মিয়ানমারের বিজিপিকে লিখিতভাবে জানানো হয়েছে। তারা এখনো কোনো জবাব দেয়নি।”

তাদের জবাবের প্রেক্ষিতে জেলেদের ফেরত আনার প্রক্রিয়া শুরু করা হবে বলে জানান তিনি।