২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় বাস-পিকআপভ্যান সংঘর্ষে নিহত ১

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের এক যাত্রী নিহত হয়েছেন।আহত হয়েছেন আরও চারজন। 

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2016, 12:17 PM

Updated : 20 Aug 2022, 02:11 PM

বুধবার সকালে ঢাকা-রংপুর মহাসড়কের পান্থাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক আনছার আলী জানান।

আনুমানিক ৪০ থেকে ৫০ বছর বয়সী নিহত ওই ব্যক্তির পরিচয় তাৎক্ষনিকভাবে জানা যায়নি।

আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা সবাই পিকআপ ভ্যানের যাত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসআই আনছার বলেন,“সকাল সাড়ে ৯টার দিকে রংপুর থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি পিকআপ ভ্যানের  সংঘর্ষ হলে ঘটনাস্থলেই একজন নিহত হন।”

পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে হাসাপতালে ভর্তি করে।

দুর্ঘটনার পর বাস ও পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে বলে এসআই জানান।