২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বাসচাপায় ২ আ. লীগ নেতা নিহত

সিরাজগঞ্জ সদর উপজেলায় বাস চাপায় স্থানীয় দুই আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2016, 04:25 PM

Updated : 12 Apr 2022, 03:15 AM

এরা হলেন সায়দবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক আব্দুল কাদের (৩৫) এবং একই ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম (৩২)।   
বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থানার ওসি মোহাম্মদ দাউদ জানান, মঙ্গলবার দুপুরে উপজেলার মূলিবাড়ি রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তিনি বলেন, মোটরসাইকেলে করে মূলিবাড়ি রেলক্রসিং অতিক্রম করার সময় কুড়িগ্রামগামী যাত্রীবাহী একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

দুর্ঘটনার পর বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।