২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে পুলিশের গুলিতে সন্দেহভাজন ডাকাত আহত

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় পুলিশের গুলিতে এক সন্দেহভাজন ডাকাত আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2016, 11:26 AM

Updated : 20 Aug 2022, 02:11 PM

উপজেলার রসুলপুর এলাকায় সোমবার রাত ২টার দিকে ঢাকা-নবাবগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে বলে জানান কেরানীগঞ্জ মডেল থানার ওসি মো. ফেরদাউস হোসেন।

গুলিবিদ্ধ মো. মাইনুদ্দিনের বাড়ি (২৫) বরগুনা জেলায়। তাকে ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি ফেরদাউস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাত ২টার দিকে ১০-১২ জনের ডাকাতদল ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

“পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতদল হামলার চেষ্টা করে। পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালায়। এ সময় মাইনুদ্দিন গুলিবিদ্ধ হলেও অন্যরা পালিয়ে যায়।”

গুলিবিদ্ধ মাইনুলকে অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি ফেরদাউস।

পুলিশ ঘটনাস্থল থেকে রামদা ও চাপাতিসহ তিনটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে বলেও তিনি জানান।