খুবির চারুকলা ইনস্টিটিউটের ভর্তির ফল প্রকাশ
খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এস এম আতিয়ার রহমান এ তথ্য জানান।
ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ku.ac.bd
তে পাওয়া যাচ্ছে বলে জানান তিনি।
আতিয়ার রহমান বলেন, মেধা তালিকায় অন্তর্ভুক্ত শিক্ষার্থীদের বিষয় পছন্দক্রম গ্রহণ ও ভর্তি আগামী ১৭ নভেম্বর সকাল ৯টা থেকে বেলা ৪টা পর্যন্ত চলবে।
এছাড়া অপেক্ষমান তালিকা থেকে নিবন্ধন ও বিষয় পছন্দক্রম গ্রহণ আগামী ২৮ নভেম্বর সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত এবং একইদিন অপেক্ষমান তালিকা থেকে ভর্তি দুপুর ১২টা থেকে বেলা ৪টা পর্যন্ত চলবে বলে জানান তিনি।
