২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় চিনিকলের জমিতে উচ্ছেদ অভিযান

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমি থেকে ‘দখলদারদের’ উচ্ছেদের কথা জানিয়েছে পুলিশ।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2016, 11:21 PM

Updated : 12 Apr 2022, 03:14 AM

রোববার সন্ধ্যা ৭ টার দিকে পুলিশ ও র‌্যাব ওই খামারে এ অভিযান চালায় বলে গোবিন্দগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার জানান।  

রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মহিমাগঞ্জস্থ রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় চিনিকল শ্রমিক ও এলাকাবাসীর দফায় দফায় সংঘর্ষ হয়।

ওসি সুব্রত বলেন, রংপুর চিনিকলের আখ খামারের এক হাজার ৮৪২ একর জমির মালিকানা নিয়ে স্থানীয় আদিবাসীরা (ক্ষুদ্র নৃগোষ্ঠী) সদস্যদের সঙ্গে চিনিকল কর্তৃপক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

“সকালের সংঘর্ষের পর পুলিশ ও র‌্যাব প্রায় তিন ঘণ্টা অভিযান চালিয়ে খামারের জমিতে থাকা অবৈধভাবে দখলদারদের উচ্ছেদ করে।” 

রাত সাড়ে ১০টা দিকেও চিনিকলের ওই জমিতে উচ্ছেদ হওয়া লোকেদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।