গাজীপুরে জুয়ার আসর উচ্ছেদ, একজনের কারাদণ্ড
গাজীপুরের শ্রীপুরে জুয়ার আসর থেকে এক যুবককে আটক করে সাতদিনের কারদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার বিকালে উপজেলার সিএন্ডবি বাজার এলাকায় গাজীপুরের ডেপুটি কালেক্টর (এনডিসি)মো. মামুন শিবলী এ অভিযান পরিচালনা করেন।
দণ্ডিত আহসান হাবীব স্বপন (৪০) স্থানীয় দি সোনালী সার্কাসের ম্যানেজার।
মামুন শিবলী বলেন, “সিএন্ডবি এলাকায় ‘দি সোনালী সার্কাস’ জুয়া আসার বসায় কয়েক দিন আগে। গত বৃহস্পতিবারও তা একবার উচ্ছেদ করা হয়।
“আবার তা চালু করা হলে রোববার বিকেলে গিয়ে ওই জুয়ার আসর উচ্ছেদ করে ম্যানেজার আহসান হাবীব স্বপনকে আটক করা হয়। তাৎক্ষনিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ”
