২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে যুবককে কুপিয়ে হত্যা

রোববার বিকাল সাড়ে ৪টার দিকে শহরের বকচর হুশতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন জানান।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2016, 06:24 PM

Updated : 20 Aug 2022, 02:09 PM

যশোর সদরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

নিহত সুমন হোসেন (২৭) এলাকার আয়ুব আলীর ছেলে।

তার বিরুদ্ধে ৫/৬টি মামলা রয়েছে এবং আন্তঃজেলা মাদক বিক্রেতা বলে জানান ওসি।

তবে সুমনের স্বজনদের দাবি তিনি ট্রাক চালক ছিলেন।

সুমনের শ্যালক শান্ত বলেন, সুমন ট্রাক চালক ছিলেন।রোববার বিকালে বকচর এলাকার চৌধুরী বাড়ির কাছাকাছি একটি গ্যারেজে ট্রাক মেরামত করছিলেন।

“এ সময় দুই যুবক এসে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”

হাসপাতালের চিকিৎসক আজিজুর রহমান বলেন, সুমনের হাঁটুতে, বুকে, পিঠে কুপিয়েছে।

ওসি বলেন, কে বা কারা সুমনকে কুপিয়েছে তা এখনও জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।