আশুলিয়ায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ১
ঢাকার আশুলিয়ায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
শনিবার সন্ধ্যায় পলাশবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে আশুলিয়া থানার এসআই ইবনে ফরহাদ জানান।
আটক মোহাম্মদ সম্রাট পেশায় একজন দিনমজুর। পলাশবাড়ি এলাকার এক বাসায় ভাড়া থাকতেন তিনি।
এসআই ফরহাদ বলেন, “সম্রাট ওই ছাত্রীকে কৌশলে বাড়ি থেকে ডেকে ঝোপের ভিতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। মেয়েটি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে এবং সম্রাটকে ধরে পিটুনি দিয়ে পুলিশে র্সোপদ করে।”
এ ঘটনায় আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করা হবে বলে জানান এই পুলিশ সদস্য।
