কুড়িগ্রামে সৈয়দ হকের স্মরণ সভা
আলোচনা সভা ও কবিতা আবৃত্তিসহ নানা আয়োজনে কুড়িগ্রামে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবারের এ সভায় উপস্থিত ছিলেন কবিপত্নী আনোয়ারা সৈয়দ হক, ছেলে তুর্জ, চিত্রশিল্পী ওয়াদুদ কাফিল, জেলা আইনজীবী সমিতির সভাপতি এস এম আব্রাহাম লিংকন, ভাস্কর জাহানারা পারভিন, জিনা আরিফিন খান, পুত্রবধূ বাবিহা চৌধুরী, কবিরুল ইসলাম প্রমুখ।
