২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

১০ টাকার চাল বিক্রির অভিযোগে আ.লীগ নেতা আটক

সাভারে দশ টাকার চাল বিক্রির অভিযোগে ইউনিয়ন পর্যায়ের এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2016, 09:34 PM

Updated : 20 Aug 2022, 02:08 PM

আটক জাহের আলী (৪০) আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের দশ টাকার চালের ডিলার ও ওই ইউনিয়নে আওয়ামী লীগের সহ সভাপতি।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার তৈয়বপুর গ্রাম থেকে তাকে আটক করা হয় বলে আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির জানান।

তিনি বলেন, জাহের আলী অবৈধভাবে মুদি দোকানে দশ টাকার চাল বিক্রি করেছেন এমন সংবাদে মধ্য তৈয়বপুরের একটি দোকানে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে খাদ্য অধিদপ্তরের সিল যুক্ত ছয় বস্তা চাল ও কয়েকটি খালি বস্তা উদ্ধার করা হয়।

এ ঘটনায় ডিলার জাহের আলীকে আটক করা হয়েছে বলে জানান ওসি কাদির।