২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে ৩ লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলায় তিন লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2016, 04:21 PM

Updated : 20 Aug 2022, 02:08 PM

বৃহস্পতিবার ভোরে নাফ নদীর ৫ নম্বর স্লুইচ গেইট এলাকায়  থেকে এ ইয়াবা উদ্ধার করা হয় বলে বিজিবির ২ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান আসার গোপন খবরে বিজিবির টহল দল নাফ নদী সংলগ্ন কেওড়া বনে অবস্থান নেয়।

“এসময় তিনটি ব্যাগ হাতে তিন ব্যক্তিকে দেখে বিজিবির সদস্যরা থামার সংকেত দিলে ব্যাগ ফেলেই তারা দৌড়ে পালিয়ে যায়।”

পরে ওই ব্যাগগুলোতে তল্লাশি চালিয়ে তিন লাখ ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান তিনি।

উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য নয় কোটি টাকা বলে জানান এ বিজিবি কর্মকর্তা।