২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় নিখোঁজ সেই ৫ শিক্ষার্থী ঢাকায় উদ্ধার

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় একদিনে নিখোঁজ পাঁচ শিক্ষার্থীকে ঢাকার একটি হোটেল থেকে  উদ্ধার করা হয়েছে।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2016, 09:51 PM

Updated : 25 Jul 2022, 09:32 PM

নিখোঁজের প্রায় একমাস পর বুধবার সকালে রাজধানীর কাকরাইলের একটি আবাসিক হোটেল থেকে তাদের উদ্ধার করা হয় বলে অতিরিক্ত পুলিশ সুপার খাঁন মোহাম্মদ আবু নাসের জানান।

দুপুরে নেত্রকোণা পুলিশ সুপার কার্যালয়ে ওই শিক্ষার্থীদের গণমাধ্যম কর্মীদের সামনে হাজির করা হয়।

উদ্ধারকৃতরা অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের নাম প্রকাশ করা হল না।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “ওই কিশোররা একই গ্রামের বাসিন্দা এবং পরস্পরের ভাল বন্ধু। গত ১ অক্টোবর সকালে স্কুলে যাওরার কথা বলে ঢাকা চলে যায়। তারপর তারা কাকরাইলের একটি আবাসিক হোটেলে প্রতিদিন ৮০ টাকা পারিশ্রমিকের বিনিময়ে বয়ের কাজ নেয়।

“কিন্তু কাজে যোগ দেওয়ার পর তাদের মোবাইল ফোন কেড়ে নেয় হোটেল কর্তৃপক্ষ “

এ ব্যাপারে হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।